ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছয় দিনের লম্বা ছুটিতে ফাঁকা হচ্ছে রাজধানী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২ ৯৩ বার পড়া হয়েছে

Dhaka Road

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের সরকারি ছুটি মূলত তিনদিন। তবে এবার ঈদের আগে সাপ্তাহিক ছুটি ও মে দিবসের ছুটি মিলিয়ে ঈদের ছুটি বেড়ে হয়ে গেছে ছয় দিন। ফলে যানজটের নগরী এখন অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। ঢাকার চিরাচরিত সেই যানজট এখন দেখা যাচ্ছে না।

ঈদের আগে ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রোববার মে দিবসের সরকারি ছুটি। সব মিলিয়ে এবার ঈদের ছুটি বেড়ে ছয় দিন হয়ে গেছে। এমন লম্বা ছুটি মেলায় গত বৃহস্পতিবার থেকেই ঢাকা ছাড়তে মানুষের ঢল নামে বাস, ট্রেন ও লঞ্চে।

এবার ৩০ রোজা পূর্ণ হলে ঈদ হবে ৩ মে। এক্ষেত্রে ঈদুল ফিতরে দেশের সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পেয়েছেন।

গত দুই দিনে প্রচুর মানুষ ঢাকা ছেড়েছেন। এ কারণে রাস্তায় মানুষ অনেক কম। যে কারণে যানজট নেই। এতে কিছুটা হলেও যানজটের নগরী ঢাকার চিত্র বদলে গেছে।

শনিবার মতিঝিল গিয়ে দেখা যায়, কর্মব্যস্ত অঞ্চলটি প্রায় ফাঁকা। মানুষের আনাগোনা যেমন কম, গাড়ির চাপও তেমনি কম। রাজধানীর যানজটপূর্ণ এলাকা কাকরাইলও অনেকটাই ফাঁকা দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

ছয় দিনের লম্বা ছুটিতে ফাঁকা হচ্ছে রাজধানী

আপডেট সময় : ০৯:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২