ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জরুরি পরিসেবা ছাড়া ঢাকায় রাত ৮ টার পর কিছু খোলা থকবে না: তাপস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২ ৮৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জরুরি পরিসেবা ছাড়া রাত ৮ টার পর ঢাকার সব দোকানপাট, শপিং মল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৬ মে) দায়িত্ব পালনের দুই বছর পূর্তিতে নগর ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র তাপস বলেন, ঢাকার ধারণক্ষমতা সব সীমাবদ্ধতা ছাড়িয়ে গেছে। এ থেকে দ্রুত পরিত্রাণ ছাড়া উপায় নাই। বর্জ্য ব্যবস্থাপনা ও পয়ঃনিষ্কাশন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আমরা চাই, দ্রুত এ সমস্যা সমাধান করতে। এজন্য রাত আটটার মধ্যেই ঢাকার সব দোকানপাট, শপিং মল বন্ধ করতে হবে। শুধু খাবারের দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ঔষধের দোকানসহ জরুরি প্রয়োনীয় সেবাগুলো তাদের সুবিধামতো সময় খোলা রাখতে পারবেন।

তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য বড় শহরগুলোর দোকানপাট, শপিং মল একটি নির্দিষ্ট সময় অর্থাৎ রাত আটটা থেকে নয়টার মধ্যেই তাদের কার্যক্রম শেষ করেন। আমাদেরকেও ঢাকার শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ নিতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

তাপস বলেন, ঢাকার ওপর চাপ কমাতে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ‘আমার গ্রাম, আমার শহর’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। এতে করে ঢাকার ওপর চাপ অনেকটাই কমে আসবে।

তিনি আরও বলেন, ঢাকার ফুটপাত হকারমুক্ত করা হবে। এজন্য খুব শীগগিরই সব স্টোক হোল্ডারের সাথে কথা বলব। আমরা আগামী ১ জুলাই থেকে এই কার্যক্রম শুরু করতে চাই।

নিউজটি শেয়ার করুন

জরুরি পরিসেবা ছাড়া ঢাকায় রাত ৮ টার পর কিছু খোলা থকবে না: তাপস

আপডেট সময় : ০১:০১:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২