ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতির পিতার প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২ ৫৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেন, ‘বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের অন্যান্য শহীদদের।’

জাতীয় দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ফেসবুকে ‘এখনও হৃদয়ের রক্তের দাগ মুছে নাই’ শীর্ষক একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমরা কখনই ভুলতে পারব না যে জাতির পিতা আমাদের জন্য কি করেছেন। আমরা শোকাহত।’

সাকিব আল হাসানের ফেসবুক পাতায় বলা হয়েছে, ‘এই দিনে পৃথিবী হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন যেন আমরা সবাই সগর্বে বলতে পারি যে এই দেশটি আমার। জাতীয় শোক দিবসে সমগ্র জাতির সাথে আমরাও সমবেদনা প্রকাশ করছি।’

এদিকে, শোক দিবস উপলক্ষ্যে কোরআন খতম ও দরিদ্রদের খাবার বিতরণ করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আয়োজনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জাতির পিতার প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

আপডেট সময় : ০৪:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২