ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোন তথ্য বা অভিযোগ সহজে ও দ্রুত পুলিশকে জানানো যাবে।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে নির্বাচনী আচরণবিধি অমান্য বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন ঘটনা পুলিশের হস্তক্ষেপের বিষয়ে ০১৩২০০৩৭৩৫৮, ০১৩২০০৩৭৩৫৯ ও ০১৩২০০৩৭৩৬০ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

নিউজটি শেয়ার করুন

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

আপডেট সময় : ০৪:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬