ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক সমাবেশ-কর্মসূচি বন্ধ ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ২৩৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবিষ্যতে জাতীয় প্রেস ক্লাবে জিহাদ স্মৃতি পরিষদ ও জিয়া পরিষদসহ সকল রাজনৈতিক দলের সভা, সমাবেশ ও অন্য কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠনটি।

প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্ব বুধবার ব্যবস্থাপনা কমিটির সভায় গত ১০ অক্টোবর ক্লাব প্রাঙ্গণে সংঘটিত বিশৃংখল ও অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বলা হয়,  ইতিপূর্বেও এসব সংগঠনের কর্মসূচির ফলে প্রেস ক্লাবে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি ক্লাব ও সদস্যদের স্বার্থে ক্লাবে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় রাখতে বদ্ধপরিকর। যে কোন মূল্যে ক্লাবের স্বার্থ, মর্যাদা  সমুন্নত রাখা হবে। ক্লাবের বিভিন্ন হল ও মিলনায়তন ভাড়া দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত নিয়মাবলী ও শর্ত আবশ্যিকভাবে পালন করা হবে।

আলোচনা সভা, সেমিনার এর নামে কোন দলের রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ করতে দেয়া হবে না বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক সমাবেশ-কর্মসূচি বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৩:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১