ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে ব্রুনাইয়ের সুলতানের শ্রদ্ধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ৪৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ ঢাকার উপকণ্ঠ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (১৫ অক্টোবর) দুুপুর সাড়ে ৩টার দিকে সেখানে পৌঁছে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে একটি ভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে ব্রুনাই সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেন তিন বাহিনীর একটি চৌকস দল।

তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা রয়েছে ব্রুনাইয়ের সুলতানের। সই হওয়ার সম্ভাবনা আছে ৫টি চুক্তি ও সমঝোতা।

নিউজটি শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে ব্রুনাইয়ের সুলতানের শ্রদ্ধা

আপডেট সময় : ০৬:৪৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২