ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জানা গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে কে কে থাকছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন বিশ্বকাপের অন্যতম হট ফেবারিট আর্জেন্টিনা দল নিয়েও আগ্রহের শেষ নেই। ফুটবল বিশ্বকাপের আর মাস খানেক বাকি। দলগুলোর বিশ্বকাপ স্কোয়াডে কে কে থাকছেন, এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে। যদিও ফিফা এই জন্য সময় বেধে দিয়েছে। কিন্তু তার আগেই জানা জানি হয়ে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনে কে কে থাকছেন তাদের নাম।

যদিও স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, দিন দুয়েকের মধ্যে ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ফিফার হাতে তুলে দেবেন কোচ লিওনেল স্কালোনি। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই ফাঁস হয়ে গেছে সেই স্কোয়াড। আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টিএনটি স্পোর্টসের সাংবাদিক আর্তুরো বুলিয়ান গত রাতে আর্জেন্টিনার ৩৫ সদস্যের এই দল ফাঁস করেছেন।

অনুমিতভাবেই এই দলে আছেন আর্জেন্টিনার সবশেষ দুই ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে থাকা সবাই। সেখানে নতুন করে যোগ হতে পারে হুয়ান মুসো, মার্কো সেনেসি, হুয়ান ফয়েথ, লুকাস আলারিও, লুকাস ওক্যাম্পোস, নিকোলাস ডমিঙ্গেজ, জিওভানি সিমিওনেদের নাম।

ফাঁস হওয়া আর্জেন্টিনার ৩৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্র্যাঙ্কো আরমানি, হুয়ান মুসো

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, হেরমান পেৎজেলা, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনইয়া, নিকলাস টালিয়াফিকো, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নাহুয়েন পেরেজ, লুকাস মার্টিনেজ কুয়ার্তা/মার্কো সেনেসি

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো চেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিদো রদ্রিগেজ, আলেহান্দ্রো ‘পাপু’ গোমেজ, এনজো ফের্নান্দেজ, এসকিয়েল পালাসিওস, তিয়াগো আলমাদা

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ, আনহেল ডি মারিয়া, ইউলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গনজালেস, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া, জিওভানি সিমিওনে/এমিলিয়ানো বুয়েন্দিয়া, লুকাস আলারিও/লুকাস ওক্যাম্পোস/নিকোলাস ডমিঙ্গেজ

নিউজটি শেয়ার করুন

জানা গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে কে কে থাকছেন

আপডেট সময় : ০১:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২