ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাপানি দুই শিশুর বাবার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২ ১৩২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদাতের নির্দেশ অমান্য করায় জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার বাংলাদেশী বাবা ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন তাদের জাপানি মা নাকানো এরিকো।

সোমবার (১৬ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে এ আবেদন করা হয়েছে। আদালত আবেদনটি শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগের নির্দেশনা রয়েছে দুই শিশু মা নাকানো এরিকোর সঙ্গে বারিধারায় থাকবেন। বাবা শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। এ নির্দেশনা অমান্য করে ইমরান শরীফ জোর করে মাঝে মাঝেই শিশুদের নিয়ে বাইরে যান। এ কারণে আমরা আদালত অবমাননার আবেদন করেছি।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ঢাকার পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে রায় দেন আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করা হয়।

এই সময়ে নাকানো এরিকো শিশুদের নিয়ে দেশত্যাগ করতে পারবেন না। বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন বলে রায়ে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

জাপানি দুই শিশুর বাবার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

আপডেট সময় : ১২:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২