জাপা কারো দাসত্ব করবে না: জিএম কাদের
- আপডেট সময় : ১১:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
ভোটের রাজনীতিতে জাতীয় পার্টি বন্ধুত্ব করবে, কারো দাসত্ব করবেনা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ এতদিন জাপাকে দাস বানানোর চেষ্টা করেছে। কৃতদাস বানিয়ে ব্যবহার করেছে। তারা শুধু হুকুম করেছে, কোন সুযোগ সুবিধা দেয়নি। আজ (শনিবার) সন্ধ্যায় রংপুর মহানগর জাতীয় পার্টি আয়োজিত দলীয় কার্যালয়ে জেলা কমিটির প্রস্তুতি সভায় জিএম কাদের এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, এই ক’বছরে আওয়ামী লীগ কোথাও দাঁড়াতে দেয়নি, করেনি সম্মান। জাতীয় পার্টি সম্মানের জন্য রাজনীতি করে চাটুকারিতা করেনা। জাতীয় সংসদ নির্বাচনে যারা অধিকার দেবে, সমান ভাবে কথা বলার সুযোগ দেবে, মতামতকে প্রাধান্য দেবে তাদের সাথে রাজনীতি করবে দলটি।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় পার্টির সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারন সম্পাদক এইচ এম ইয়াছিরসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
























