ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারের নিহত ৪

সিলেট সংবাদদাতা
  • আপডেট সময় : ০২:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২ ৭৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (৬ই জুন) সকালে উপজেলার চিকনাগুল ইউনিয়নের সাতজনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টিপাতের ফলে টিলা ধসে একটি কাঁচাঘরের উপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই পরিবারের ৪ জন নিহত হন। আহত কয়েকজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন, জুবের আহমদ (৩৫) , তার স্ত্রী সুমি বেগম (৩০), ৫ বছর বয়সি ছেলে সাফি আহমদ ও জুবের আহমেদের ভাবি শামীমারা বেগম (৪৮)।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারের নিহত ৪

আপডেট সময় : ০২:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২