ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জোবায়দার বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যে: ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২ ৭২ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দাকে রাজনৈতিক উদ্দেশ্যে দুদকের মামলায় জড়ানো হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে ব্রিফিংয়ে এ অভিযোগ করেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, মামলার কোনো ভিত্তি না থাকলেও জিয়া পরিবারকে হয়রানি ও হেয় প্রতিপন্ন করতেই এটি দায়ের করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুন ও নির্যাতনের অভিযোগ মানবাধিকার নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

এছাড়াও করোনা টিকা কেনা নিয়ে অস্বচ্ছতার তথ্য উঠে এসেছে টিআইবির গবেষণায়। যাতে অনিয়ম হয়েছে ২৩ হাজার কোটি টাকা। এ নিয়ে গভীর উদ্বেগ জানান মির্জা ফখরুল।

নিউজটি শেয়ার করুন

জোবায়দার বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যে: ফখরুল

আপডেট সময় : ০৭:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২