ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই: প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত বুধবার (৫ অক্টোবর) ডিজেলের দাম কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় চিঠি দেয় তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। কিন্তু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক কারণে জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ কম। তাই আপাতত জ্বালানি তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফ্রিং করেন তিনি। জ্বালানি প্রতিমন্ত্রীর এই বক্তব্যে এটা স্পষ্ট যে, আপাতত জ্বালানি তেলের দাম কমানোর কথা ভাবছে না সরকার।

চলমান লোডশেডিং নিয়ে নসরুল হামিদ জানান, লোডশেডিং আগের চেয়ে কমেছে; তবে এখনও দিনে ৫০০-৭০০ মেগাওয়াট হচ্ছে।

বিদ্যুৎ ব্যবস্থাপনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বিশ্বব্যাংকের দীর্ঘসূত্রতা ও কোভিড পরিস্থিতির কারণে পিছিয়ে যায় বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থাপনার আধুনিকায়নের অনেক কাজ। এখনও বিষয়টিতে গুরুত্ব দেয়া হচ্ছে।

এর আগে গত ২৮ আগস্ট ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানো হয়। বর্তমানে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজিএমইর দাবি, দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না এলে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে খাতটি, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। এছাড়া অর্থনীতিবিদরাও বলে আসছিলেন, রফতানিখাতসহ দেশের অর্থনীতিতে স্বস্তি ফেরাতে জ্বালানি তেলের দাম সমন্বয় করার সময় এসেছে।

নিউজটি শেয়ার করুন

জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২