ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বাসচাপায় নিহত ২

টাঙ্গাইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০২:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ ৭৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে বাসচাপায় ঘোড়ার গাড়িতে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৮শে অক্টোবর) সকালে জেলার কালিহাতী ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকার ১২ নম্বর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাবলু পোদ্দার (৬৫) ও শাহজানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)।

পুলিশ জানিয়েছে, কয়েকজন মিলে জামালপুরের একটি হাট থেকে ঘোড়া কিনে গাড়ি বানিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় ঘোড়ার গাড়িটি হাতিয়া এলাকার ১২ নম্বর সেতু পার হওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহী মারা যায়। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে বাসচাপায় নিহত ২

আপডেট সময় : ০২:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২