টি-টোয়েন্টি ইতিহাসে বিশ্বরেকর্ড গড়ে চ্যাম্পিয়ন লাহোর
- আপডেট সময় : ০২:১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিশ্বরেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। শিরোপা নির্ধারণী ফাইনালে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি। তবে লাহোর শুধু শিরোপাই জেতেনি, ভেঙে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত এক টি-২০ নজির।
রোববার (২৫ মে) গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের দশম আসরের ফাইনালে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান তোলে কোয়েট্টা। জবাবে ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাহোর। যা কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে প্রতিপক্ষের ২০০ বা তারও বেশি রান তাড়ার প্রথম ঘটনা।
এতদিন এই রেকর্ড ছিল আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের দখলে। ২০১৪ আইপিএলের ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের ৪ উইকেটে ১৯৯ রানের জবাবে ৭ উইকেটে ২০০ রান তুলে ম্যাচ জিতেছিল কেকেআর। সুতরাং, এবার কোয়েট্টার ৯ উইকেটে ২০১ রানের জবাবে ৪ উইকেটে ২০৪ রান তুলে লাহোর ভেঙে দেয় কেকেআরের রেকর্ড।
শুধু তাই নয়, পিএসএলের ইতিহাসে লাহোর কালান্দার্সের এটি সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড। এর আগে ২০১৯ সালে একবার মাত্র ২০০ রান তাড়া করে ম্যাচ জিতেছিল তারা। সেবার মুলতান সুলতানসের ৬ উইকেটে ২০০ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান তুলে জয়ের বন্দরে পৌঁছেছিল কালান্দার্স।



























রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম