ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘ডমিঙ্গোর এমন আচরণ আশা করিনি, বিসিবি সভাপতিকে বিষয়টি জানিয়েছি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২ ৪৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ক্রিকেটারদের নিয়ে রাসেল ডমিঙ্গো যা বলেছেন সব মিথ্যা। এই ধরণের আচারণ তার কাছ থেকে আশা করিনি। বিসিবি সভাপতিকে বিষয়টি জানানো হয়েছে। তাকে এই বিষয়ে নোটিশ দেওয়া উচিত। তবে এটা শোকজ নোটিশ না। তাকে বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। বিষয়টি আমরা খতিয়ে দেখব। তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।

বুধবার (২৪ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন তিনি।

জালাল ইউনুস বলেন, আমরা কোন ক্রিকেটারকে চাপে রাখিনি। ম্যাচ চলাকালীন সময়ে এমনকি কারও সঙ্গে কথাও হয়না। সে কার উদ্দেশে এই অভিযোগ তুলেছে আমার যানা নেই। তবে তার এই অভিযোগ মিথ্যা। তাকে এসব পরিষ্কার করতে হবে। ডমিঙ্গো যে ভাষা ব্যবহার করেছে যে ক্রিকেটারদের ধমক দেওয়া হয় এটা আপত্তিকর।

এদিকে বুধবার (২৪ আগস্ট) জাতীয় একটি দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন টেস্ট ও ওয়ানডে দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সেখানেই ডোমিঙ্গো ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, সারাক্ষণ ক্রিকেটারদের ধমক ও বকাঝকার ওপর রাখা হয়।

সাক্ষাৎকারে ডমিঙ্গো এটাও বলেন, তিনি মনে করেন, বাইরের এই চাপ ক্রিকেটারদের পারফরম্যান্সেও প্রভাব ফেলছে।

নিউজটি শেয়ার করুন

‘ডমিঙ্গোর এমন আচরণ আশা করিনি, বিসিবি সভাপতিকে বিষয়টি জানিয়েছি’

আপডেট সময় : ১১:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২