ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, ভর্তি ৮৬৯ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ২৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরও ৮৬৯ জনের ডেঙ্গুর জীবাণু শনাক্ত হয়েছে। আক্রান্তদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৮১ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৮ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৭৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ৩১৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৯ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ১৩১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ হাজার ৪০০ জন। চলতি বছর ডেঙ্গুতে ১৩৪ জনের মৃত্যু হলো। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৫৯৭ জন।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, ভর্তি ৮৬৯ জন

আপডেট সময় : ০৮:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২