ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৯০৩
- আপডেট সময় : ০৭:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ৩০ বার পড়া হয়েছে
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হলো। একই সময়ে ৯০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ৩১ হাজার ৯৬৬ জনের ডেঙ্গু শনাক্ত হলো।
সোমবার (২৪শে অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৭৫ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৯০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ১৯২ জন। এ বছর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ হাজার ৬৫০ জন।

























