ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২ ৮৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ।

রোববার দুপুর ২টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দোতলায় এ ফল প্রকাশ করা হয়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

তিনি জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজ ও ডেন্টার ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেন ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী। তার মধ্যে পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩ হাজার ৭৪৯ জন ও ছাত্রী ২৫ হাজার ৬৪৬ জন।

এদিকে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন নাসরিন সুলতানা ইভা। তার প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ২৫। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কেন্দ্রে পরীক্ষা দেন।

নিউজটি শেয়ার করুন

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট সময় : ০৫:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২