ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ছেড়েছে বিমানের প্রথম হজফ্লাইট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২ ৭৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪১০ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট আজ ঢাকা ছেড়েছে। সকাল সোয়া ৯টার দিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে প্রথম হজফ্লাইট।

এসময় বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় জানান। আগামী ১০ই জুন থেকে শুরু হবে বেসরকারি হজফ্লাইট। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, এবছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশি হজে যেতে পারবেন। মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন এবং বাকিরা বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজে যাবেন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ৬৫টি রাউন্ড ট্রিপসহ ১৩০টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে ৩টি বোয়িং ৭৭৭ বিমানের মাধ্যমে ২৯ হাজার হজযাত্রী বহন করবে। বাকি হজযাত্রীদের বহন করবে সৌদিয়া ও ফ্লাইনাস।

নিউজটি শেয়ার করুন

ঢাকা ছেড়েছে বিমানের প্রথম হজফ্লাইট

আপডেট সময় : ১২:৪৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২