ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তাপমাত্রা নিয়ে সতর্কতা জারি করল দিল্লি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২ ৬৬ বার পড়া হয়েছে

তাপমাত্রা নিয়ে কমলা সতর্কতা জারি করল দিল্লির আবহাওয়া অফিস

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাপদাহ নিয়ে কমলা সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়ার অফিস। এতে বলা হয়েছে, দিল্লির তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪৭ ডিগ্রি সেলসিয়াসে।

শুক্রবার দিল্লির নজফগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬.১ ডিগ্রি সেলসিয়াস। আশঙ্কা করা হচ্ছে আপাতত গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রির আশপাশে থাকবে। এই পরিস্থিতিতে মানুষকে ঘরের বাইরে বের হওয়ার বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে।

এ বছরের মার্চ থেকেই তাপপ্রবাহ চলছে দিল্লিতে। এপ্রিলে হয় আরও তিনটি তাপপ্রবাহ। সাধারণভাবে যদি সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হয় এবং স্বাভাবিকের থেকে তা যদি ৪.৫ ডিগ্রি বেশি থাকে, তাহলে সেখানে তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।

কিছুদিন আগেই ভারতে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, খুব শিগগিরই উত্তর ভারতের তাপমাত্রা ৫০ ডিগ্রি পেরিয়ে যাবে। মনে করা হচ্ছে সেই দিকেই এগোচ্ছে দিল্লি।

আরও পড়ুন: বিয়ের বিজ্ঞাপনে নিজেকে এমবিএ পাস দাবি করে ১০০ নারীর সঙ্গে প্রতারণা, শেষে ধরা

১৯৫১ সালের পর এই প্রথম দিল্লিতে ভয়াবহ তাপপ্রবাহ দেখা দিয়েছে। শনিবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল ৪২.৫ ডিগ্রি সেলসিয়াতে। সূত্র: ফিন্যান্সসিয়াল এক্সপেস

নিউজটি শেয়ার করুন

তাপমাত্রা নিয়ে সতর্কতা জারি করল দিল্লি

আপডেট সময় : ০১:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২