ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তারা লাশ ফেলে আন্দোলন জমাতে চায়: কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ৩০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন বাঁশ ও লাঠির মাথায় পতাকা বেঁধে আমাদের ভয় দেখাতে চায়। তারা লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। কিন্তু সরকার তাদের এ কর্মকাণ্ডে উস্কানি দিবে না।

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুপুরে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

কাদের বলেন, খুলনায় সমাবেশ করতে তারা সন্ত্রাসী যোগার করেছে, যারা খুনের এবং মাদকের আসামি। দখল করে নিয়েছে হোটেল।

তিনি আরও বলেন, এখন ২০১৩-১৪ সাল নয়। তারা যদি আগের মতো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, তাদের বলেছি আপনারা খেলতে চান আসুন মাঠে। রাজপথের যে মোকাবেলা বিএনপির এখানে চ্যালেঞ্জ করার কিছু নেই। ডিসেম্বর আসুক, আমরা ক্ষমতায় মাথা গরম করবো না, আমরা সামাল দেয়ার চেষ্টা করছি।

এ সময় তিনি সড়কের পরিবেশ তুলে ধরে বলেন, সড়ক পরিবহন আইনটি এখনও বাস্তবে রূপ দিতে পারিনি৷ কথা বলে লাভ নেই, কাজ করতে হবে। বিগত বছরের প্রত্যাশা ছিলো দুর্ঘটনা, যানজট, মোটরসাইকেল উপদ্রব কমানো, সেটি আসলেই কমেছে কিনা, সে আত্ম বিশ্লেষণ করা উচিত।

ওবায়দুল কাদের বলেন, তরুণ তুর্কীরা কোনো আইন মানে না, মোটরসাইকেলে যখন তারা চলে তখন আইন মানে না। রাজনৈতিক তরুণরাতো একেবারেই মানে না, তিনজন উঠে আবার হেলমেটও ব্যবহার করে না।

নিউজটি শেয়ার করুন

তারা লাশ ফেলে আন্দোলন জমাতে চায়: কাদের

আপডেট সময় : ০৩:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২