ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তারেককে ফিরিয়ে খোমেনি স্টাইলে বিপ্লবের দুঃস্বপ্ন দেখছে বিএনপি: কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ৫৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কথিত গণ-আন্দোলন সৃষ্টি করে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে টেমস নদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এনে খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি। আজ শনিবার (২৮ মে) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নেমেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, তাদের শাসনামলে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া একসময় বলেছিলেন বিরোধী দলকে ঠেকানোর জন্য ছাত্রদলই যথেষ্ট।

তিনি বলেন, ‘গণ-আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারাদেশে নাকি আন্দোলন ছড়িয়ে পড়েছে। সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে না। বিএনপি মহাসচিবের এ বক্তব্যের মধ্য দিয়ে একটা অশুভ পরিস্থিতি তৈরি করার প্রাণান্তকর অপপ্রয়াস লক্ষ্য করছি।’

ওবায়দুল কাদের বলেন, গণ-আন্দোলনের রঙিন স্বপ্ন দেখছে বিএনপি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনে বিএনপির আন্দোলনে সংকটের কালো ছায়া পড়েছে। তাদের গণআন্দোলন স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর।

এই দুঃস্বপ্ন দেখে কোনও লাভ আছে কী? প্রশ্ন ছুড়ে তিনি বলেন, দেশের মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনে বেজায় খুশি।তাই গত ১৩ বছরে বিএনপি বারবার ডাক দিলেও আন্দোলন করতে পারেনি। জনগণও তাতে সাড়া দেয়নি। আগামী দিনেও সাড়া দেবে বলে বিশ্বাস হয় না।

বিএনপির গণআন্দোলনের আশা তাই অচিরেই নিরাশায় পরিণত হবে বলেও দাবি করেন মন্ত্রী। ওবায়দুল কাদের মনে করেন, বিএনপি নাকি কোনও ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসাতে নয়, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে। বিএনপি মহাসচিবের এ বক্তব্য জাতির সঙ্গে চরম মিথ্যাচার ও প্রতারণা।

তিনি বলেন, যারা ক্ষমতায় থাকাকালে গণতন্ত্র হত্যা করেছিল, তারা আবার ক্ষমতায় গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। এটা নিছক মিথ্যাচার আর প্রতারণা ছাড়া কিছু নয়।

নিউজটি শেয়ার করুন

তারেককে ফিরিয়ে খোমেনি স্টাইলে বিপ্লবের দুঃস্বপ্ন দেখছে বিএনপি: কাদের

আপডেট সময় : ০২:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২