ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূল থেকে ক্রীড়াবিদ তুলে আনার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করে তাদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। এসময় বলেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে খেলোয়ারদের নিয়োগ দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

আজ (শনিবার) ওসমানী স্মৃতি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২৩ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা এদেশে স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন। সে সংগ্রামের পথ দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর জাতির পিতা এদেশের খেলাধুলার উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছিলেন। আমাদের পরিবার সব সময় ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ছিল। কামাল সব সময় খেলাধুলা, সাংস্কৃতিক চর্চায় অগ্রণী ভূমিকা রাখত।

প্রধানমন্ত্রী আরও বলেন, এ মাসটা আমাদের শোকের মাস। এ মাসে কামালের জন্মদিন। কামাল আমার ছোট, আমরা পিঠাপিঠি দুই ভাই-বোন। খেলার সাথী, আন্দোলন সংগ্রামও একসঙ্গে ছিলাম। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার যে অবদান রয়েছে সেটা চিরদিন মানুষ স্মরণ করবে।

শেখ কামাল কখন নেতা হতে চায়নি। অর্থ কামাই করতে চায়নি। সে দক্ষ সংগঠক হিসেবে নিজেকে গড়ে তুলতে চেয়েছিলেন। তার বহুমুখী প্রতিভা বিকশিত হওয়ার আগেই ঝরে গেল মন্তব্য করে তিনি আরও বলেন শেখ কামাল দেশের ক্রীড়াঙ্গনের শক্ত ভীত গড়ে দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

তৃণমূল থেকে ক্রীড়াবিদ তুলে আনার তাগিদ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১২:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩