ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২ ৬৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্প্রিংস টাউনে বসবাসকারী কামাল উদ্দিন নামে এক বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার দেশের বাড়ি ফেনী জেলার দাগনভুঞা পৌরসভার মাস্টারবাড়ি।

শুক্রবার স্প্রিংস টাউনে কামাল উদ্দিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, স্প্রিংস টাউনে ভবঘুরে অবস্থায় থাকতো; কোনো কাজকর্ম করতো না। দেশের সাথেও তার কোনো যোগাযোগ ছিলো না।

প্রবাসী বাংলাদেশি তারভীর ভুুইয়া বাবু জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তারা মরদেহ দেশে নিতে নারাজ; তাই আগামীকাল সকালে স্প্রিংস কমিউনিটির পক্ষ থেকে কামালের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০৬:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২