দানব সরকারকে হঠাতে সর্বশক্তি নিয়োগ করতে হবে: ফখরুল
- আপডেট সময় : ০৬:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ ২৮ বার পড়া হয়েছে
গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দানব সরকারকে হঠাতে সর্বশক্তি নিয়োগ করতে হবে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ন্যায় বিচারের কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চায় বিএনপি।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে জিয়া পরিষদ আয়োজিত চলমান আন্দোলনে নিহত পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন
মহাসচিব বলেন, আর নয় এখন সময় এসেছে সব শক্তি দিয়ে দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে। সরকার আজ ক্ষমতা আগলে রাখতে নগ্নভাবে নেমেছে। সমাবেশে বাধা দিয়ে জনসমাগম কম করতে চেষ্টা চালাচ্ছে সরকার।
তিনি আরও বলেন, এই সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না। বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তাদের বিজয় নিশ্চিত করার জন্য।
ক্ষমতায় থাকতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে উল্লেখ করে ফখরুল বলেন, যারা মানুষ হত্যা করে, গুম করে, লুটপাট করে তাদের পাশে জনগণ নেই এখন বলার সময় এসেছে।

























