ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ সাড়ে ৪ বছর পর বাংলাদেশিদের ভিসা দিচ্ছে বাহরাইন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২ ৭৩ বার পড়া হয়েছে

দীর্ঘ সাড়ে ৪ বছর পর বাংলাদেশিদের ভিসা দিচ্ছে বাহরাইন

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ সাড়ে চার বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশিদের ভিসা দিতে যাচ্ছে বাহরাইন। মানামায় বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বুধবার (৮ জুন) ফেসবুক লাইভে এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর মধ্যে দেশে এসে আটকে পড়া ১৬১ জনকে প্রথম দফায় ভিসা দেওয়া হবে বলে বাহরাইন সরকার জানিয়েছে।

উল্লেখ্য, বাহরাইন সরকার ২০১৮ সাল থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। কোভিড মহামারীর মধ্যে দেশে ফিরে আটকা পড়া বাংলাদেশিরাও বাহরাইনে ফিরতে পারছিলেন না। এ সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার ও দূতাবাস উদ্যোগ নেয়। এরপর বাহরাইন সরকারের ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর ফিরতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধন করতে বলা হয়।

রাষ্ট্রদূত নজরুল বলেন, বাহরাইনে ফেরার জন্য যে ৯৬৭ জন নিবন্ধন করেছিলেন তাদের মালিকপক্ষ ফিরিয়ে নিতে রাজি আছেন। মালিকপক্ষের সাড়া পাওয়ার ওপর ভিত্তি করে ১৬১ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

দীর্ঘ সাড়ে ৪ বছর পর বাংলাদেশিদের ভিসা দিচ্ছে বাহরাইন

আপডেট সময় : ০২:২৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২