ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুই কোটি ২৯ লাখ লিটার সয়াবিন তেল এসেছে চট্টগ্রাম বন্দরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২ ৭৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে সয়াবিন তেলের সংকটের খবর কয়েকদিন ধরেই প্রকাশিত প্রচারিত হচ্ছে। তবে এরই মধ্যে সুসংবাদ এসেছে চট্টগ্রাম বন্দর থেকে। দুই কোটি ২৯ লাখ লিটার অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ। ‘এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ’ নামে জাহাজটি সিঙ্গাপুর থেকে তেল নিয়ে এসেছে।
সোমবার (২ মে) রাতে চট্টগ্রাম বন্দরের সচিব মো. উমর ফারুক জানান, ‘গত বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে তেল নিয়ে এসেছে একটি জাহাজ। দেশের শীর্ষস্থানীয় চারটি কোম্পানি সিটি গ্রুপ, সেনা কল্যাণ এডিবল অয়েল, বাংলাদেশ এডিবল অয়েল ও বসুন্ধরা গ্রুপ এ তেল আমদানি করেছে।

আমদানি করা তেলের খালাস প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান চট্টগ্রাম বন্দরের সচিব।

সংশ্লিষ্টরা জানান, আমদানি করা অপরিশোধিত এ তেল প্রথমে পতেঙ্গা ট্যাংক টার্মিনালে রাখা হবে। সেখান থেকে আমদানিকারক কোম্পানিগুলো তাদের কারখানায় নিয়ে যাবে। দেশে চলমান ভোজ্যতেল সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই তেল।

নিউজটি শেয়ার করুন

দুই কোটি ২৯ লাখ লিটার সয়াবিন তেল এসেছে চট্টগ্রাম বন্দরে

আপডেট সময় : ১০:৩৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২