ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুই লরির মাঝে পিষে গেল মিনিবাস, রাশিয়ায় নিহত ১৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ৫৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ায় দাঁড়িয়ে থাকা মিনিবাসে লরির ধাক্কায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া এই সংঘর্ষে আহত আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রোববার দেশটির উলিয়ানভস্কের একটি সড়কে লরি-মিনিবাসের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে।

এক বিবৃতিতে উলিয়ানভস্ক অঞ্চলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারী পণ্যবাহী একটি গাড়ির চালক সঠিক সময়ে গতি কমাতে না পারায় সেটি রাস্তায় দাঁড়িয়ে থাকা মিনিবাসে ধাক্কা দিয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, সড়কে সংস্কার কাজ চলায় মিনিবাসটি দাঁড়িয়ে ছিল। দুটি লরির মধ্যবর্তী স্থানে মিনিবাসটি আটকা পড়ে। সেখানেই এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, দুটি লরির মাঝে আটকা মিনিবাসটি ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। পর জরুরি পরিষেবা কর্মীরা দুর্ঘটনাস্থলে গাড়িটি পরিদর্শন করেছেন।

লরি-মিনিবাসের এই দুর্ঘটনায় রাশিয়ার জাতীয় তদন্ত কমিটি অপরাধের তদন্ত শুরু করেছে বলে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে।

আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্রের বরাত দিয়ে তাস বলেছে, নিহতদের মধ্যে লরির চালকও আছেন।

নিউজটি শেয়ার করুন

দুই লরির মাঝে পিষে গেল মিনিবাস, রাশিয়ায় নিহত ১৬

আপডেট সময় : ১২:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২