ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইয়ের গোল্ডেন ভিসা পেলেন তামিম ইকবাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২ ২৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল দুবাই সরকারের গোল্ডেন ভিসা পেয়েছেন। বিষয়টি তামিম নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় এই ভিসা পাওয়ার খবর নিশ্চিত করেন দেশসেরা এই ওপেনার।

তামিম জিম্বাবুয়ে সফর শেষে দলের সঙ্গে দেশে ফেরেননি। ব্যক্তিগত কাজে আফ্রিকার দেশটি থেকে থেকে উড়াল দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। সেখানেই স্থানীয় এক শিল্পপতির মাধ্যমে গোল্ডেন ভিসা হাতে পান তামিম।

গোল্ডেন ভিসা হাতে পেয়ে তামিম বলেন, ‘আমি সম্প্রতি গোল্ডেন ভিসা পেয়েছি। খুবই অল্প সময়ে যথাযথ উপায়ে এই (গোল্ডেন ভিসার) প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি।’

সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন দেশের সামাজিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোল্ডেন ভিসা প্রদান করে। দশ বছর মেয়াদী এই ভিসার মাধ্যমে নির্ঝঞ্ঝাটভাবে আমিরাতে ভ্রমণ করতে পারেন এর বাহকরা।

এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও সংযুক্ত আরব আমিরাতের দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

দুবাইয়ের গোল্ডেন ভিসা পেলেন তামিম ইকবাল

আপডেট সময় : ০১:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২