ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতির দায়ে অং সাং সু চির ৫ বছরের কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২ ৫৭ বার পড়া হয়েছে

মিয়ানমারে দুর্নীতির মামলায় সু চির ৫ বছরের কারাদণ্ড

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের সামরিক জান্তা আদালতে বুধবার ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সাং সু চিকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র এ খবর জানায়।

বুধবার (২৭ এপ্রিল) ইয়াংগনের সাবেক মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার এবং ১১ দশমিক ৪ কেজি সোনা ঘুষ নেওয়ার মামলায় এ রায় হয়।

শান্তিতে নোবেলজয়ী ৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে যে ১১টি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, এর মধ্যে প্রথম মামলার রায় হল। বার্তা সংস্থা রয়টার্স বলছে, একটি অজ্ঞাত স্থানে রাখা হয়েছে ‍সু চিকে। তাকে কারাগারে স্থানান্তর করা হবে কি না তা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সু চি-র বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন, জনসাধারণের মধ্যে উত্তেজনা উসকে দেওয়া, তার দাতব্য ফাউন্ডেশনের জন্য জমির অপব্যবহার এবং নগদ ৬ লাখ ডলার ও ১১ কেজি স্বর্ণের অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সেনাবাহিনী। এরপর থেকে সু চিকে বন্দী রাখা হয়েছে। ওই সময় সু চি ছাড়াও গ্রেপ্তার করা হয় তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদেরসহ অনেককে।

সেনা অভ্যুত্থানের পর দেশটিতে বিভিন্ন সময় বিক্ষোভে ও জান্তার দমনপীড়নে প্রাণ হারিয়েছে বহু মানুষ। গ্রেপ্তার হয়েছে অসংখ্য মানুষ।

নিউজটি শেয়ার করুন

দুর্নীতির দায়ে অং সাং সু চির ৫ বছরের কারাদন্ড

আপডেট সময় : ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২