ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২ ৫৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাতাসের গুণগতমাণের দিক দিয়ে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) দূষিত শহরের তালিকায় শুক্রবার সকালে ঢাকা রয়েছে তৃতীয় অবস্থানে। সকাল ১০টা ৪৩ মিনিটে ঢাকার একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ১৬৬। এ তালিকায় প্রথম রয়েছে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক। এরপরই ভারতের দিল্লির অবস্থান।

একিউআই’র তথ্য বলছে, রাশিয়ার ক্রাসনোয়ারস্কে একিউআই স্কোর ২৯০ এবং ভারতের দিল্লিতে ১৭৬।

একিউআই সূচক ১০১ থেকে ২০০ বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খারাপ’ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিরপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে, তা জানায়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরণের ওপর ভিত্তি করে—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।

নিউজটি শেয়ার করুন

দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

আপডেট সময় : ০৯:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২