ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশজুড়ে যোগাযোগ নেটওয়ার্ক গড়া হবে : প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সারাদেশে যোগাযোগ নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেই দেশ এবং দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে। দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু এবং তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করে এসব বলেন তিনি। করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বের মানুষকে নানামুখি হুমকিতে ফেলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

নড়াইলের মধুমতি নদী উপর নির্মিত দেশের প্রথম ৬ লেনের সেতু এবং নারায়ণগঞ্জ শহর ও বন্দর থানার মধ্যে সংযোগকারী তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন উপলক্ষ্যে নড়াইল, গোপালগঞ্জ এবং নারায়ণগঞ্জে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হল থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সেতু দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন যে কোন দেশের উন্নয়নের জন্য যোগাযোগা ব্যবস্থার উন্নয়ন খুবই গুরুত্বপূর্ন। তাই সরকার দেশের উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক মহাসড়কে যুক্ত হওয়ার কাজ করছে।

এই সেতুগুলো উদ্বোধনের ফলে এসব অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে বলেও জানান প্রধানমন্ত্রী। করোনা এবং রাশিয়া যুদ্ধ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে বলেও মন্তব্য তিনি।

দেশের উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে সে জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

দেশজুড়ে যোগাযোগ নেটওয়ার্ক গড়া হবে : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২