ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে আসছেন স্বর্ণজয়ী অধিনায়ক জুয়েল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২ ৭০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়াঙ্গনে দেশের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জুয়েল রানা। ১১ মে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি পুরস্কার গ্রহণ করবেন। এই পুরস্কার নিতে আমেরিকা থেকে তিনি ঢাকায় আসবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ছয় বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান জুয়েল। পরিবার নিয়ে আমেরিকার ভার্জিনিয়া শহরে থাকছেন তিনি। জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য আমেরিকা থেকে ছুটে আসছেন এই সাবেক ফুটবলার। ৮ মে আমেরিকা থেকে রওনা হয়ে ৯ মে সকালে বাংলাদেশে পৌঁছাবেন। ১১ মে পুরস্কার গ্রহণের তিন দিন পর আবার আমেরিকার উদ্দেশ্যে রওনা হবেন। জুয়েল রানা ভার্জিনিয়া থেকে বলেন, সারা জীবনের একটি স্বীকৃতি ফলে কিছুটা কষ্ট ও ব্যয়বহুল হলেও সশরীরে উপস্থিত থাকার চেষ্টা করছি।

জুয়েল রানা বাংলাদেশের ফুটবলের ইতিহাসে অনন্য। তার অধিনায়কত্বে ১৯৯৯ সালে নেপালের কাঠমান্ডু সাফ গেমসে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। ২০০৮ সালে মোহামেডানের জার্সি গায়ে অবসরে গিয়ে আলোচনার জন্মদেন। অবসরে তিনি কিছু দিন কোচিং করেছেন। ২০১৬ সালের দিকে সপরিবারে দেশ ছাড়েন তিনি।

নিউজটি শেয়ার করুন

দেশে আসছেন স্বর্ণজয়ী অধিনায়ক জুয়েল

আপডেট সময় : ০৩:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২