ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে একদিনে করোনা শনাক্ত ৫১, নেই মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ জনই ঢাকা বিভাগের।

আজ রবিবারও করোনায় দেশে কারো মৃত্যু হয়নি। এনিয়ে টানা ছয়দিন করোনায় মৃত্যুশূন্য রইল বাংলাদেশ। ফলে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়েছে।

এছাড়া করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জনে। শনাক্তের হার ১ দশমিক ৪ শতাংশ।

রবিবার (১৭ই এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে এক, আর সিলেট বিভাগে ১২ জনের করোনা শনাক্ত হয়েছেন। অন্য কোনো বিভাগে করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়নি। এদিকে একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮৯২টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় চার হাজার ৮৯৬টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০২ শতাংশ।

এর আগে, গতকাল শনিবারও দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৫১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। তবে, প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ই মার্চ।

নিউজটি শেয়ার করুন

দেশে একদিনে করোনা শনাক্ত ৫১, নেই মৃত্যু

আপডেট সময় : ০৬:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২