ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় মৃত্যু নেই, বাড়ল শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জনে। শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ।

তবে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৪৫ জনই রয়েছে।

বুধবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ২১৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯১২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৭১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

এদিকে গতকাল করোনায় শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪৭ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ২৩ শতাংশে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭১২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৪১ জন। আগের দিন ১৩ হাজার ৪৮৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ৮৭ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৮০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ২১৯ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৭৩ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৬ দশমিক ৮৪ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৮১৪ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৬৯ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৬ দশমিক ৪৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

দেশে করোনায় মৃত্যু নেই, বাড়ল শনাক্ত

আপডেট সময় : ০৭:০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২