ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় আক্রান্ত ৩৫৭, এর মধ্যে রাজধানীতেই ৩২৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই শনাক্ত হয়েছেন ৩২৮ জন। এ সংখ্যা নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জনে।

গত একদিনে করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত আছে।

বৃহস্পতিবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৬১৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৭৬ শতাংশ।

গত একদিনে ৬ হাজার ২২৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ২০০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

দেশে করোনায় আক্রান্ত ৩৫৭, এর মধ্যে রাজধানীতেই ৩২৮

আপডেট সময় : ১১:৪৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২