ঢাকা ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় একজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ৫৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৬ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৮ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১০ হাজার ১৪৮ জন।

সোমবার (২২শে আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ২১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ৬৪৭টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৬৫৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৭ লাখ ১০ হাজার ৪৬৩টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার তিন দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

মৃত একজন পুরুষ, তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের বেসরকারি হাসপাতালে মারা যান।

নিউজটি শেয়ার করুন

দেশে করোনায় একজনের মৃত্যু

আপডেট সময় : ১১:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২