ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২৭৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২ ৩৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২৭৪ জন। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জনই রয়েছে। মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১১ হাজার ৫৬০ জনে। একইসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ২৭৬ জন। এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সেরে উঠেছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন।

সোমবার (২৯শে আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে ৫ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ ও ৫ হাজার ১২৫টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৭৪ শতাংশ। এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার ৩৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।

আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ।

উল্লে­খ্য, ২০২০ সালের ৮ই মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

দেশে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২৭৪

আপডেট সময় : ০৮:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২