ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় শনাক্ত আরও ১০, নেই মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২ ৬৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭২৬ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৪ শতাংশ।

এ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল।

আজ সোমবার (২রা মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ১ জন।

২৪ ঘণ্টায় ২ হাজার ৪৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৪৭৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

রবিবার (১লা মে) ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এদিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৯৫ শতাংশ। করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২৯৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ।

তবে, প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ই মার্চ। গত বছরের ৫ ও ১০ই আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে করোনায় শনাক্ত আরও ১০, নেই মৃত্যু

আপডেট সময় : ০৬:২৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২