ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে:কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানা ধরনের ফ্রন্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৮শে আগস্ট) দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের একথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শোক দিবসের আলোচনায় যুক্ত হন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানা ধরনের ফ্রন্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। বিএনপি জানে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না, সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই দেশে আর ক্ষমতার পরির্বতন পেছনের দরজা দিয়ে হবে না, অলিগলি দিয়ে হবে না।

তিনি বলেন, বিএনপি লুণ্ঠনের মাধ্যমে ‘হাওয়া ভবন’ তৈরি করেছিলো, দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। কালো টাকার পাহাড় যারা গড়েছিল, যারা বাংলাদেশের কোটি কোটি কালো টাকা বিদেশে পাচার করেছিল, সেই অপশক্তি বিএনপি নির্বাচনে জনগণের ভোট পাবে না।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত এতে কোন সন্দেহ নেই। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াই হত্যাকারীদের বিদেশ পাঠান, তাদের পুর্নবাসন করেন। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বিচারিক প্রক্রিয়া বন্ধ করেন।

সভায় আরো অংশ নেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন, আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল।

নিউজটি শেয়ার করুন

দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে:কাদের

আপডেট সময় : ০৪:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২