দেশে বুস্টার ডোজ পেয়েছে ৫ কোটি ৭০ লাখ মানুষ
- আপডেট সময় : ০৮:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ৩১ বার পড়া হয়েছে
দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৫ কোটি ৭০ লাখ ৪৪ হাজার ৯৫৯ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৬২ হাজার ২৫১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত ৩০ লাখ ৬০ হাজার ৯২৮ জনকে টিকার প্রথম ডোজ ও দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৩২৫ জন। এছাড়া বুস্টার ডোজ নিয়েছে ৫ কোটি ৭০ লাখ ৪৪ হাজার ৯৫৯ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।
আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৯ লাখ ৬৭ হাজার ৬৪৬ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২০ হাজার ৩৮৫ জনকে। এছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৬২ হাজার ২৫১ জন মানুষ। বর্তমানে ৫ বছর বয়সী যেকোনো শিশুও এখন টিকা নিতে পারছেন।

























