ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২ ৭১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জনে। এই সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।

আজ (রোববার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ। অতিমারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ই মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯৬

আপডেট সময় : ০৯:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২