ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ সারাদেশে বামজোটের হরতাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দুঃশাসনের প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সিপিবি, বাসদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ আটটি রাজনৈতিক দলের ঐক্য ‘বাম গণতান্ত্রিক জোট’।

শুক্রবার বেলা ১১টায় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করবে সংগঠনগুলো বলে বৃহস্পতিবার সন্ধ্যায় বাম সংগঠনগুলোর একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, হরতালের আগে বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হতে পারে। বাম গণতান্ত্রিক জোটের এই কর্মসূচিতে বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোসহ অন্যান্য দলের সমর্থন থাকতে পারে।

বাম সংগঠনগুলোর নেতারা বলছেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষ নিদারুণ অর্থ ও খাদ্য সংকটে আছে। এমন বাস্তবতায় তারা হরতালের সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছেন। দলমত নির্বিশেষে সবাই এ কর্মসূচিতে অংশ নেবে।

এ ব্যাপারে বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন বলেন, শুক্রবার হরতালের কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী ২৮ মার্চ হরতাল হবে।

এ বিষয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সিপিবি সারা দেশে এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে। এটা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে।

এরইমধ্যে বাম নেতাদের সঙ্গে কথা হয়েছে, অন্যান্য সমমনা দলের নেতাদের সঙ্গে কথা হয়েছে। আমরা একটা কর্মসূচি ঠিক করছি, সেটা আগামীকাল জানানো হবে। তাতে সম্ভাব্য হরতাল ও অন্যান্য কর্মসূচি থাকবে। সেটা মাসের শেষ দিকে থাকবে, জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ সারাদেশে বামজোটের হরতাল

আপডেট সময় : ০৩:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২