ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষকে জেতাতে হবে, এর বিকল্প নেই: তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনে ধানের শীষকে জেতাতে হবে, এর বিকল্প নেই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন করতে হবে। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে।

আজ (বুধবার, ১০ ডিসেম্বর) বিকেলে ফার্মগেটের কেআইবি মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, যে যাই বলুক দিন শেষে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। ভিন্নমত প্রকাশের জন্য আবরার ফাহাদ, শহীদুল আলমের মতো আর কেউ আর নীপিড়নের শিকার হবে না।

বিএনপি দেশের প্রতিটি সেক্টরে অবদান রেখেছে তার স্পষ্ট প্রমাণ রয়েছে দাবি করে তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যাক্রমে নারী সমাজকে স্বাবলম্বী করতে চাই। শিক্ষিত এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মা গড়ে তুলতে পারলে স্বাবলম্বী দেশ গড়া যাবে।

তিনি আরও বলেন, বিএনপি মেগা প্রজেক্টে যাবে না, কারণ মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। জনগণের টাকা জনগণের মানোউন্নয়ে ব্যবহার করা হবে। নতুন আইটি পার্ক বানানো নয়, পুরনোগুলো ঘষে মেঝে কাজের উপযুক্ত করতে হবে।

তারেক রহমান বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করতে বা লাগাম টেনে ধরতে হলে মানসিকতার পরিবর্তন আনতে হবে। দুর্নীতি সম্পর্কে শিশুদের সচেতন করতে হবে। শিশুদের মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে না পারলে প্রত্যাশিত দেশ গড়া যাবে না। যুব সমাজকে ভালো রাখতে হলে তাদের জন্য ভালো কাজের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, বিএনপি দেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছে তার ৪০ ভাগ বাস্তবায়ন করতে পারলে এদেশের ভাগ্যের পরিবর্তন হবে। আগামী নির্বাচন জনগণের রায় চায় বিএনপি। কে খারাপ কে ভালো এসব বিতর্ক বাদ দিয়ে মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে।

বিএনপির এই নেতা আরও বলেন, মানুষের জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়তে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বিএনপি। ইতিহাস কথা বলে, দেশকে ক্রান্তিকাল থেকে প্রতিবারই রক্ষা করেছে বিএনপি। তাই ধানের শীষকে জেতানো ছাড়া বিকল্প পথ নেই, ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের নির্বাচনি এলাকা, গ্রামে, পৌরসভার ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে বিএনপির রাষ্ট্র পরিকল্পনার কথা জানাতে হবে। আগামীর নির্বাচনে আমরা জনগণের রায় ও সমর্থন চাই।’

তিনি বলেন, ‘পত্রিকার পাতা খুললে দেখি শুধু ডিবেট আর ডিবেট। এর এটা ভালো না, ওর ওটা ভালো না এসব চলছে। আসুন, আমরা এই সমালোচনা থেকে বেরিয়ে আসি। আমরা রাজনীতিবিদরা যাদের সাধারণ মানুষ বলে গণ্য করি, তারা এসব ডিবেট শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। আমার ধারণা মানুষ এখন ক্লিয়ার রাস্তা দেখতে চায়।’

নিউজটি শেয়ার করুন

ধানের শীষকে জেতাতে হবে, এর বিকল্প নেই: তারেক রহমান

আপডেট সময় : ০৬:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫