ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন অধ্যায় শুরু করলেন রণবীর-আলিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২ ৭২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের এ তারকা যুগল। রণবীরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’তে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করলেন রণবীর-আলিয়া। মনের মানুষকে পেলেন আলিয়া।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর ও আলিয়া।
রণবীরের বান্দ্রার ‘বাস্তু’তে এবার নতুন সংসার শুরু হবে তাদের। নতুন জীবনে পা রাখার পরেই প্রকাশ্যে ‘ব্রহ্মাস্ত্র’র নায়ক-নায়িকার প্রথম ‘বিবাহিত’ ছবি। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়লেন নবদম্পতি। দূরে ছাদে দাঁড়িয়ে ছবি তুলছিলেন রণবীর-আলিয়া। প্রথম ফ্রেমবন্দি হয় সেই মুহূর্তই।

বাঙালি পোশাকশিল্পী সব্যসাচীর পোশাকে সেজে বিয়ে করেছেন বলিউডের এই তারকা জুটি। গোলাপি আর সাদা রঙের শেরওয়ানি এবং লেহঙ্গায় সেজেছেন তারা। আলিয়ার চুল খোলা। পাগড়ি মাথায় রণবীর। একে অপরকে ছুঁয়ে দাঁড়িয়ে ছাদের কোণায়। পূর্ব ঘোষণা মতো ইনস্টাগ্রামে নিজেদের ‘বিবাহিত’ ছবি প্রকাশ করেছেন আলিয়া নিজেই। নতুন দম্পতির টাটকা পাঁচটি ছবি দেখে শিহরিত দুজনের ভক্তরাও।

সাতপাক ঘোরার আগে পরিচালক অয়ন মুখোপাধ্যায়, করণ জোহরের সঙ্গে দেখা হতেই আবেগতাড়িত হয়ে পড়েন নবদম্পতি। আলাদা করে একটি ঘরে খানিক ক্ষণ সময় কাটান চার বন্ধু মিলে।

বিয়েতে নববধূ আলিয়াকে আটটি হীরে খচিত ব্যান্ড দিয়েছেন রণবীর। আট নম্বরকে লাকি মনে করেন তিনি। সেই কারণেই এ উপহার। বিয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নীতু কাপুর বলেছেন, ‘সেরা বউমা পেয়েছেন তিনি। ’

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘রণলিয়া’র বিয়েতে ভাট ও কাপুর পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব মিলিয়ে মোট ৫০ জন অতিথির উপস্থিতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

নতুন অধ্যায় শুরু করলেন রণবীর-আলিয়া

আপডেট সময় : ০৪:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২