ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন প্রধান বিচারপতি নিয়োগ বৃহস্পতিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: দেশের নতুন প্রধান বিচারপতি নিয়োগ পেতে পারেন বৃহস্পতিবার। বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনও বৃহস্পতিবারই অবসরে যাচ্ছেন।

দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নাম আলোচিত হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এখন পর্যন্ত নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়নি। যিনি প্রধান বিচারপতি আছেন, তিনি তো এখনো যাননি। তিনি না যাওয়া পর্যন্ত কীভাবে নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হয় বলুন?’

আইন মন্ত্রণালয় থেকে জানা গেছে, রাষ্ট্রপতি আবদুল হামিদ বৃহস্পতিবার নতুন প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন।

নিয়ম অনুযায়ী, প্রধান বিচারপতি নিয়োগের ফাইলে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন প্রধান বিচারপতি পরদিন অর্থাৎ ৩১ ডিসেম্বর সন্ধ্যায় শপথ নিতে পারেন।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগের একমাত্র ক্ষমতা রাষ্ট্রপতির হাতে। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।’

এদিকে, বুধবার বিকেল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নতুন প্রধান বিচারপতি নিয়োগ পাচ্ছেন বলে খবর ছড়িয়ে পড়ে। অপরদিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাত করেন।

আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে জ্যেষ্ঠতার ক্রমধারায় হাসান ফয়েজ সিদ্দিকীর অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ১৯৭২ সালে খোকসা জানিপুর পাইলট হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৭৪ সালে সাতক্ষীরার সরকারি পিসি কলেজ থেকে আইএসসি পাস করেন তিনি। সাতক্ষীরা সরকারি কলেজ থেকে বিএ পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমএ পাস করেন তিনি।

এরপর ধানমন্ডি ল’কলেজ থেকে এলএলবি পাস করে ১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগদান করেন ফয়েজ সিদ্দিকী। ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।

২০০১ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান বর্তমান আপিল বিভাগের এ বিচারপতি। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আবদুল গোফুর মোল্লা ও মা মরহুমা নূরজাহান বেগম।

তিনি ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন প্রধান বিচারপতি নিয়োগ বৃহস্পতিবার

আপডেট সময় : ০৩:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১