ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় ক্যাথলিক গির্জায় হামলা, নিহত ৫০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাইজেরিয়ার একটি ক্যাথলিক গির্জায় প্রার্থনার সময় হামলা চালিয়েছে বন্দুকধারীরা। অনদো প্রদেশে রোববারের এ হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো। খবর রয়টার্সের।

নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্যটির ওয়ো শহরের এক হাসপাতালের চিকিৎসক জানান, শহরের এফএমসি (ফেডারেল মেডিকেল সেন্টার) এবং সেন্ট লুইস ক্যাথলিক হাসপাতালে যত মরদেহ পাঠানো হয়েছে, তার সংখ্যা ৫০ জনের কম হবে না।

হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি। তিনি একে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়েছেন। হামলাকারীদের পরিচয় ও উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্দুকধারীরা প্রার্থনাকারীদের ওপর গুলি চালায় এবং বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

অনদো প্রদেশ পুলিশের মুখপাত্র ফুনমিয়ালো ইবুকুন ওদুনলামি জানান, ওয়ো শহরের সেন্ট ফ্রান্সিস ক্যাথোলিক গির্জায় একটি ঘটনা ঘটেছে। শিগগিরই পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। দেশটিতে প্রায়ই চাঁদা আদায়ে অপহরণের ঘটনা ঘটে। এসবের বেশির ভাগ ঘটে উত্তর পশ্চিমাঞ্চলে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে এ ধরনের হামলার ঘটনা বিরল।

অনদো প্রদেশের গভর্নর আনকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদুলু রাজধানী আবুজা সফর সংক্ষিপ্ত করে হামলার পর প্রদেশে ফিরেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা আততায়ীদের খুঁজে বের করতে এবং তাদের মূল্য দিতে বাধ্য করতে সম্ভাব্য সব উপায়ে চেষ্টা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ।’

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ায় ক্যাথলিক গির্জায় হামলা, নিহত ৫০

আপডেট সময় : ০১:৫৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২