ঢাকা ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে আড়াই বছরে ৭শ’র বেশি আত্মহত্যা

নারায়ণগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় : ০১:৩৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ ৮৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জে গত আড়াই বছরে আত্মহত্যা করছে ৭শ’র বেশি মানুষ। গত ছয়মাসে আত্মহত্যার সংখ্যা বেড়েছে। সামাজিক অস্থিরতা, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও পারিবারিক কলহকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন মনোবিজ্ঞানীরা। আত্মহত্যার প্রবণতা রোধে অভিভাবকদের আরো দায়িত্বশীল হওয়া ও তরুণ তরুণীদের মাঝে সচেতনতা বাড়ানোর কথা জানালেন মানবাধিকার কমিশনের নেতারা।

নারায়ণগঞ্জে ২০২১ সালে ২৩৮ জন ও ২০২০ সালে ২৩৬ জন আত্মহত্যা করেন। চলতি বছরের প্রথম ৬ মাসে ২৩১টি আত্মহত্যাজনিত অপমৃত্যু মামলা হয়েছে জেলার ৭টি থানায়। প্রশাসনকে না জানিয়ে দাফনের সংখ্যাও অনেক। যার কোনো হিসেব নেই প্রশাসনের কাছে।

সরকারি তোলারাম কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ মোদক জানালেন, সামাজিক অস্থিরতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নৈতিক শিক্ষা ও সামাজিক সমর্থন না পাওয়ার কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে।

নারায়ণগঞ্জের আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, আত্মহত্যার বেশিরভাগ মামলাই অপমৃত্যু বলে নিষ্পতি হয়ে যায়।

অভিভাবকদের দায়িত্বশীল আচরণ করার পাশাপাশি তরুণ-তরুণীদের সচেতন করা গেলে আত্মহত্যার প্রবণতা রোধ হবে বলে মনে করেন মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে আড়াই বছরে ৭শ’র বেশি আত্মহত্যা

আপডেট সময় : ০১:৩৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২