নির্বাচন কমিশন সরকারে নির্দেশনার প্রতিফলন ঘটিয়েছে: রিজভী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২ ৪৪ বার পড়া হয়েছে
রাজনৈতিক দলগুলোর অনাস্থা স্বত্তেও আগামী নির্বাচনে দেড়শো আসনে ইভিএমে ভোটের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন সরকারে নির্দেশনার প্রতিফলন ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে চা শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা মজুরির আন্দোলনে সংহতি জানাতে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।মানববন্ধন অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, এই নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ এরা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না।
তিনি বলেন জনগণের প্রতিরোধ ছাড়া বর্তমান পরিস্থিতি পরিবর্তনের কোনো সুযোগ নেই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান রুহুল কবীর রিজভী।


























