নির্বাচন বন্ধের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- আপডেট সময় : ০১:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধের প্রতিবাদে ফুলছড়ি উপজেলা পরিষদের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা। বেলা ১২টা থেকে ফুলছড়ি উপজেলা পরিষদের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
এসময় প্রধান সড়কের রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন তাদের এই সমাবেশে যোগ দিচ্ছে। একই সাথে এই আসনের আরেকটি উপজেলা বোনার পাড়া উপজেলা পরিষদ চত্বরেও প্রতিবাদ সমাবেশ করছে সাঘাটা উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ ভোটাররা। তাদের দাবি, যেসব কেন্দ্রে ভোট হয়েছে তার ফলাফল এবং স্থগিত কেন্দ্রে দ্রুত ভোটগ্রহণের। এসময় প্রধান নির্বাচন কমিশনারের বিচার দাবি করেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য নির্বাচনে অনিয়মের অভিযোগে গতকাল উপনির্বাচন বন্ধের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার।


























